BREAKING

Monday, 27 December 2021

CoWIN Regestation Age 15 to 18: শুরু হবে 15 থেকে 18 বছরের ভ্যাকসিন দেবার কাজ, কি ভাবে করবেন রেজিস্টেশন রইলো তার বিস্তারিত


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি গত কয়েক দিন আগে ঘোষণা করে ছিলেন যে, আগামী নতুন বছর ২০২২ সালের ৩ রা জানুয়ারি থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীদের করোনার ভ্যাকসিন দেওয়া কথা। আর এদিকে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে যে, আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীরা তাদের নাম নথিভুক্ত করতে পারবে কো-উইন অ্যাপে (CoWIN App)। জানা গেছে ওই অ্যাপের মাধ্যমেই ১৫ থেকে ১৮ বছর কিশোর কিশোরীদের অভিভাবকরা তাদের সন্তানদের নাম রেজিস্টার করতে পারবেন।

জানা যাচ্ছে এতদিন পর্যন্ত ওই অ্যাপে দেশের ১৮?বছরের ঊর্ধে ব্যক্তিদের নাম নথিভুক্ত করার ব্যাবস্থা থাকলেও। এখন থেকে দেশের শিশু-কিশোরদের জন্য ইতিমধ্যে কো-উইন অ্যাপে তৈরি করা হয়েছে একটি আলাদা বিভাগও। যাতে আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে স্কুলের দেওয়া ছাত্র ছাত্রীদের পরিচয় পত্রের দ্বারা অভিভাবকরা নাম নথিভূক্ত করতে পারবে তাদের সন্তানদের। প্রসঙ্গত কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে গেলে প্রয়োজন আঁধার কার্ড। কিন্তু আমাদের দেশের ১৮ বছরের নিচে বহু কিশোর কিশোরীর এখনো নেই কোন ভোটার কার্ড বা আঁধার কার্ড। আর এর পরেই CoWin app নিয়ে সংশয় সৃষ্টি হয়। তবে কি ভাবে কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করবে দেশের কিশোর, কিশোরীরা। আর এর পরেই স্কুলের আই ডি কার্ডে নাম নথিভুক্ত করার এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

আর তাই স্কুলের আইডি কার্ডের সাহায্যে কো-উইন অ্যাপে নাম নথিভূক্ত করতে হবে ১৫ থেকে ১৮ বছরের কিশোর কিশোরীদের। এদিকে জানা গেছে ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানত দুটি সংস্থার দ্বারা তৈরি টিকাকে চিহ্নিত করেছে। যার একটি হল ভারত বায়োটেকের তৈরি দুই ডোজের টিকা কোভ্যাক্সিন (Covaxin) এবং অপরটি হলো জাইডাস ক্যাডিলার তৈরি তিন ডোজের টিকা জাইকোভ-ডি (ZyCoV-D)। 

এদিকে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশের প্রথম সারির কোভিড যোদ্ধা হিসাবে কাজ করা ব্যক্তিদের জন্য আবার করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক।