BREAKING

Monday, 27 December 2021

হাওড়ায় চালু হলো প্রথম শিশু হাসপাতাল


নিজেস্ব সংবাদদাতা, হাওড়া: সামনেই হাওড়া পৌর নিগমের নির্বাচন। সম্ভবত আজ সোমবার বা আর কয়েকদিনের মধ্যেই ঘোষিত হতে পারে সেই নির্বাচনের দিনক্ষণ। আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই শিশুদের চিকিৎসার জন্য হাওড়ায় চালু হলো প্রথম শিশু হাসপাতাল। জানা গেছে হাওড়ার মতদানে হাওড়া রেড ক্রস সোসাইটির উদ্যোগে সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় এই শিশু হাসপাতালটির। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই শিশুদের চিকিৎসার জন্য হাওড়ায় একটি হাসপাতালের দাবি জানিয়ে এসেছে হাওড়াবাসী। আর সাধারণ মানুষের সেই দাবিকে মেনেই হাওড়ায় উদ্বোধন হয়ে গেল শিশু হাসপাতালের। যেখানে আগে শিশুদের চিকিৎসার তাদের নিয়ে যেতে হত কলকাতা সহ অন্যত্র। আর এদিকে এই হাসপাতাল চালু হওয়ায় চিকিৎসায় উপকৃত হবে শিশু ও তার পরিবারেরা।
আর সোমবারের এই এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জী, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, বালির বিধায়ক রানা চ্যাটার্জী, হাওড়া পৌর নিগমের প্রশাসক বোর্ডের প্রশাসক সুজয় চক্রবর্তী, হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য, হাওড়া পৌর নিগমের প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী। পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের একাধিক কাউন্সিলররা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিকে এদিন হাসপাতাল উদ্বোধনের পূর্বে রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে পুষ্পস্তবক দিয়ে তাদের সংবর্ধিত করা হয়।

এদিকে জানা গেছে ২০ টি শয্যা, ৪ টি এন আই সি বিশিষ্ট শয্যা ও ৪ টি মেটার্নিটি শয্যা নিয়ে বর্তমানে এই হাসপাতালটি চালু হয়েছে। এদিকে সূত্রের খবর এই হাসপাতালে আউট ডোর পরিষেবার পাশাপাশি মিলবে স্কিনের চিকিৎসা, সল্য বিভাগের চিকিৎসা, শিশুদের ছোট অপারেশান। পাশাপাশি সিজারিয়ান সহ একাধিক বিভাগ নিয়ে বর্তমানে চালু হচ্ছে এই শিশু হাসপাতালটি।

এদিকে হাওড়া শহরের মতো জায়গায় এমন এক শিশু হাসপাতাল চালু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি হাওড়াবাসীও। কারণ এখন থেকে আর শিশুদের চিকিৎসার জন্য হাওড়া থেকে ছুটে যেতে হবেনা কলকাতা সহ অন্যান্য জেলায়। এখন থেকে শিশুদের চিকিৎসার পরিসেবা মিলবে এই হাওড়া শহরেই। এদিকে এবিষয়েই এদিন এক সাধারণ মানুষ বলে, শিশুদের চিকিৎসার জন্য এই হাসপাতাল হাওড়ায় চালু হওয়ায় উপকৃত হবে সাধারণ মানুষেরা। পাশাপাশি এই হাসপাতালে শিশুদের চিকিৎসা পরিসেবা মেলায় আরও খুশি তিনি