নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা, উলুবেড়িয়া: জুটমিলের শ্রমিকদের বকেয়া ভাতার দাবি। জুট শ্রমিকদের ডিএ বৃদ্ধি সহ একাধিক দাবিতে রবিবার বিকালে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার নর্থ মিল গেটে এক গেট মিটিং করলো জুট মিল শ্রমিক সমন্বয় কমিটি বি সি এম ইউ এর কর্মীরা। এদিন বিকালে বাউরিয়ায় নর্থ মিলের গেটে এই মিটিংয়ে সামিল হয় শ্রমিকরা।
আর এদিনের এই সভা থেকে জুট শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের একাধিক দাবি দাবা নিয়ে সামিল হয়। পাশাপাশি তারা শ্রমিক স্বার্থে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে।