BREAKING

Sunday, 28 November 2021

সচেতনতার বার্তা নিয়ে ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গেলেন বুড়িখালি হাই স্কুলের শিক্ষকেরা


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: করোনা পরিস্থিতিতে দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর অবশেষে গত ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে চালু হয়েছে স্কুল কলেজ। কিন্তু স্কুল কলেজ চালুর পরেও অধিকাংশ স্কুলে হাজিরা কম স্কুলের ছাত্র ছাত্রীদের। আর তাই ছাত্র ছাত্রীদের স্কুল মুখো করতে এবার ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার প্রচার চালালো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বুড়িখালি ক্ষেত্রমোহন ইনস্টিটিউটশনের শিক্ষক শিক্ষিকারা।
শনিবার তারা ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের পাশাপাশি কথা বলেন তাদের অভিভাবকদের সঙ্গেও বলে জানা গেছে। পাশাপাশি একাধিক সচেতনতা মূলক প্রচারও চালান ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা।