BREAKING

Sunday, 28 November 2021

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধারসা মনসাতলা বাজারে লিফলেট বিলি বামেদের


অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: দেশ জুড়ে দিন দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। আর সেই মূল্যবৃদ্ধির জেরেই নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্ত মানুষের। আর সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে হাওড়া পৌরণীগমের অন্ত্রর্গত ৪৭ নম্বর ওয়ার্ডের ধাড়সা মনসাতলা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে লিফলেট বিলির করলো বামেরা। জানা গেছে সিপিআইএম দক্ষিণ হাওড়া এড়িয়া কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই লিফলেট বিতরণ কর্মসূচি। আর এদিনের এই কর্মসূচি থেকে পথ চলতি সাধারণ মানুষের পাশাপাশি বাজারের বিক্রেতা ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেয় বাম নেতৃত্ব।