BREAKING

Sunday, 28 November 2021

নদিয়ার হাঁসখালির ফুলবাড়ীতে মৃতদেহ সৎকার করতে যাওয়া দলের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো-১৭ জনের


নিজস্ব প্রতিনিধি: নদিয়া:- নদিয়ার হাঁসখালির ফুলবাড়ীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো-১৭ জনের। সূত্র মারফত জানা গেছে বাগদা থেকে মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ মহা শ্মশানে যাচ্ছিল এই দলটি। সেই সময়েই শনিবার রাত ২ টো নাগাদ নদিয়ার হাঁসখালির ফুলবাড়ীর কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। আর তার জেরেই মৃত্যু হয়-১৭ জনের। মৃতের মধ্যে ৫ মহিলা ও এক শিশু রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এঘটনায় আহত হয়েছে একাধিক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।