BREAKING

Monday, 27 December 2021

কল্পতরুতে বন্ধ: বেলুড়

নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে চলছে উৎসবের আমেজ। বড় দিন থেকে বর্ষ বরণ সব কিছুতেই মেতে ওঠে রাজ্যের বহু মানুষ। আর এরই মধ্যে আগামী ১ লা জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কল্পতরু উৎসব। আর এই কল্পতরু উৎসবের দিন বন্ধ থাকতে চলেছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠ। জানা যাচ্ছে আগামী ১ লা জানুয়ারি ২০২২ এ ভক্ত ও সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠের মূল গেট।

পাশাপাশি বেলুড় মঠ সূত্রে আরও জানা যাচ্ছে আগামী ১ লা জানুয়ারি থেকে আগামী ৪ ঠা জানুয়ারি ২০২২ পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ থাকতে চলেছে বেলুড় মঠ। মূলত দক্ষিনেশ্বরে আগামী ১ লা জানুয়ারি যে কল্পতরু উৎসব সেই কল্পতরু উৎসবের দিন ও তার পরের দিন ২ রা জানুয়ারি বন্ধ থাকবে দক্ষিনেশ্বর। পাশাপাশি ওই দিন বন্ধ থাকতে পারে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত কাশিপুর উদ্যান বাটিও। আর তাই সাধারণ মানুষের ভিড়ে উপচে পড়তে পারে।

আর তাই ভক্তদের ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। ফলে এবার কল্পতরু উৎসবের দিন  এক প্রকার বন্ধ থাকতে চলেছে বেলুড় মঠ