BREAKING

Tuesday, 30 November 2021

পৌর এলাকার সমস্যা সমাধানে ফোন নম্বর চালু হাওড়া পৌর নিগমের

অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: দীর্ঘদিন ধরেই হাওড়া পৌর নিগমের পরিসেবা নিয়ে নানা অভিযোগ তুলে আসছিলো বিরোধীরা। আর এবার হাওড়া পৌর নিগম এলাকার যেকোনো সমস্যার কথা জানাতে পারবে সাধারণ মানুষ। এলাকার যেকোনো সমস্যা থাকলে তা সরাসরি ফোন করে জানানো যাবে হাওড়া পৌরণীগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তীকে। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই পরিষেবার কথা ঘোষণা করেন হাওড়া পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে আগামীকাল বুধবার থেকে সপ্তাহে প্রতি কাজের দিন দুপুর ১২ টা থেকে বেলা ২ টো পর্যন্ত ৮১০০৮৮৩৩০০ এই নম্বরে ফোন করে হাওড়া পৌর নিগম এলাকার যেকোনো সমস্যার কথা জানাতে পারবে সাধারণ মানুষ।