BREAKING

Monday, 30 May 2022

HIGH ALERT: সন্ধ্যায় নামবে তুমুল বৃষ্টি, ৬০ থেকে ৭০ কিমি বেগে বইবে কালবৈশাখী


ডেস্ক রিপোর্ট: ইতিমধ্যেই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। আর স্বাভাবিক ভাবেই করলে বর্ষা ঢোকার সাত দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করে মৌসুমী বায়ু। তার সেই মৌসুমী বায়ুর হাত ধরেই আজ, সোমবার সন্ধ্যার দিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

জানা গেছে এদিন বিকালের পর অথবা সন্ধ্যার দিকে দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, নদিয়া, দুই মেদিনীপুরে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। সোমবার এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এদিন বিকাল অথবা সন্ধ্যার পর ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড়ের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।