ওয়েব ডেস্ক: রাজ্যে জুড়ে চলছে তাপপ্রবাহের দাপট। আর তার জেরেই নাজেহাল অবস্থা মানুষের। এদিকে প্রবল তাপপ্রবাহের জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুনশান হয়ে যাচ্ছে শহরতলি ও সংলগ্ন এলাকা। পাশাপাশি রাজ্যের উত্তরবঙ্গের জেলা গুলিতে গত কয়েক দিনে বৃষ্টির দেখা মিললেও এখনো পর্যন্ত বৃষ্টির কোন দেখা নেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে।
ফলে একটু বৃষ্টির জন্য এখন অপেক্ষা করছে দক্ষিণবঙ্গবেশী। আর এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী আগামী রবিবার থেকে কিছুটা কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। পাশাপাশি আগামী সোমবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। তবে গরমের হাত থেকে এখনো সে অর্থে রেহাই মিলবেনা দক্ষিণবঙ্গবাসী। পাশাপাশি আগামী মে মাসের প্রথম সপ্তাহের রাজ্যে সে অর্থে দেখা মিলবেনা ঝড়, বৃষ্টির। এক প্রকার সে কথাই নিশ্চিত করেছে হাওয়া অফিস।