BREAKING

Saturday, 30 April 2022

BREAKING: অবশেষে দক্ষিণবঙ্গে দেখা মিললো "বৃষ্টি" ও "কালবৈশাখী"র


ওয়েব ডেস্ক: গত কয়েক দিন ধরেই সারা রাজ্যের বারছিলো তাপমাত্রার পারদ। আর তার জেরেই নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। এদিকে গতকালই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছিল রাজ্যে।

আর আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাসকে সত্যি করে আজ শনিবার সন্ধ্যার দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। জানা যাচ্ছে এই মুহূর্তে ঝড়, বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়ার বেশকিছু অংশে। ঝড়ের সঙ্গে হচ্ছে ভারী বৃষ্টি।

এদিকে শেষ খবর পাওয়া অনুযায়ী আজ রাতের মধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে বইতে পারে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিও।