প্রদীপ কুমার সাঁতরা, অজানা বাংলা: আজ, বুধবার ভারতের অনূর্ধ্ব - ১৯ দল মাঠে নামবে সেমিফাইনাল খেলতে। আর তাদের সামনে কঠিন প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া দল টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছে। ভারতীয় দলে করোনা ভাইরাসের আতঙ্ক আর নেই। তাই এই সেমিতে ভারতীয় দল তাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে নাববে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়।
টুর্নামেন্টের শুরুতেই ভারতের তরুণ দলের ৬ জন করোনা আক্রান্ত হয়। সেই সময় তাদের অদম্য সাহস জুগিয়ে গেছেন লক্ষ্মণ। নেট প্র্যাকটিসের সময় ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট তার মন্ত্রে করে তুলেছেন তীক্ষ্ণ। সামনেই কঠিন লড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনি ক্রমাগত ধারাবাহিকভাবে যুব যশ ধুলদের তার ক্রিকেটীয় অভিজ্ঞতাকে ছড়িয়ে দিচ্ছেন দলে। কিভাবে চাপ সামলে, মাঠে ইতিবাচক মনোভাব রাখা যায় তার মন্ত্র দিচ্ছেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই দুর্দান্ত রেকর্ড রয়েছে ভিভিএস লক্ষ্মণ এর। তাই চাপ সামলানোর মন্ত্র তার থেকে ভালো কেউ দিতে পারবে না। ভারতের কঠিন লড়াইয়ে আর এক ধারালো অস্ত্র হলো ভিকি অস্তয়াল এর স্পিন। দলের এই বা - হাতি স্পিনার এর ভূমিকা অনেক।