BREAKING

Wednesday, 2 February 2022

ঝাড়খণ্ডের নিরসা খোলামুখ খনিতে ধস, মৃত একাধিক


নিজেস্ব প্রতিনিধি, আসানসোল : আসানসোলের পাণ্ডবেশ্বরের পর এবার ঝাড়খণ্ডের নিরসায়।  ইসিএলের খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। সূত্র মারফত জানা গিয়েছে, ওই কয়লাখনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করার সময় হটাৎই চাঙ্গর ধসে পড়ে। আর তাতেই চাপা পড়ে বহু শ্রমিক। আর এই ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের বলে সূত্রে খবর। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান স্থানীয়দের। এদিকে এঘটনার পরেই উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। পাশাপাশি তৎক্ষণাৎ উদ্ধার কাজে নামে প্রশাসনের লোকজনেরাও। পাশাপাশি এই ধসের জেরে আরও লোক চাপা পড়ে থাকার সম্ভবনা রয়েছে।

এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ওই এলাকার স্থানীয় বিজেপি বিধায়ক অপর্ণা সেনগুপ্ত। আর এপ্রসঙ্গে আদি তিনি জানান, এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিই দায়ী। ইসিএলের নিরাপত্তারক্ষী বা সিআইএসএফ থাকতেও কেন খনিতে ঢুকবে বহিরাগতরা। সেটা দেখার উচিত ছিল কর্তৃপক্ষের।

আর এবিষয়েই নিরসার প্রাক্তন বিধায়ক অরূপ চট্টোপাধ্যায়ও খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান। আর অবিষয়েই এদিন তিনি বলেন, এদিন মোট তিনটি খনি এলাকায় অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে বহু জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের ও পুলিশের একাংশের যোগসাজশে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে কয়লা কাটা ও তা উত্তোলনের কাজ চলছে। এই ঘটনার তদন্তের দাবি জানায় তিনি