নিজেস্ব প্রতিবেদন, মালদা : বাইক ও ট্রাক্টার সংঘর্ষে গুরুতর আহত হলো দুই জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মালদার মানিকচকের ভুতনি ব্রিজ যাবার রাস্তায়। জানা গেছে এদিন সন্ধ্যায় মানিকচকের দিক থেকে মথুরাপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টার। সেই সময় উল্টো দিক দিয়ে আশা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় ওই ট্রাক্টারটির। আর এঘটনায় আহত হয় ওই বাইকের দুই যাত্রী। আর এঘটনার পরেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
আর এঘটনার পরেই স্থানীয়রাই আহত ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় মানিকচক গ্রামীণ হাসপাতালে। আর এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় মানিকচক থানার পুলিশ। এদিকে ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাক্টারটি পুলিশ আটক করেছে বলে সূত্রের খবর। যদিও দুর্ঘটনায় আহত ওই দুই যুবকের নাম পরিচয় কিছুই এখনো জানতে পারেনি পুলিশ।