BREAKING

Tuesday, 1 February 2022

Mobile Explosion : মোবাইল ফেটে মৃত্যু হলো গৃহবধূর

নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা : মোবাইল ফোন ফেটে মৃত্যু হলো এক গৃহবধূর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পারগানর কূল্পী থানার রামকৃষ্ণপুর এলাকায়। সূত্রের খবর সোমবার দুপুরে নিজের বাড়িতে মোবাইল চার্জ দিয়ে ঘুমাছিলেন শম্পা বৈরাগী নামের ওই গৃহবধূ। আর এর পরেই বিকট শব্দে হয় ওই গৃহবধূর বাড়ি থেকে। 

আর এর পরেই চিৎকার করতে থাকে ওই গৃহবধূ। আর তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই আহত অবস্থায় ওই গৃহবধূ শম্পাকে উদ্ধার করে চিকিৎসার নিয়ে যায় কুল্পী গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। আর সেখানেই মঙ্গলবার দগ্ধ ওই গৃহবধূ শম্পা বৈরাগীর ( বয়স আনুমানিক ২৬ বছর ) মৃত্যু হয় বলে সূত্রের খবর।

এদিকে গ্রামের ওই গৃহবধূর এমন পরিণতিতে স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। অন্যদিকে মোবাইল ব্লাস্ট করেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। পাশাপাশি কি ভাবে এই মোবাইল ফোন ব্লাস্টের ঘটনা ঘটলো  তার তদন্ত শুরু করেছে কুল্পী থানার পুলিশ।