নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: এক বাইক চালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি অটো। মঙ্গলবার সকালে এমনি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চৌরাঙ্গীর একটি বহুজাতিক সংস্থার পেট্রোল পাম্পের সামনে। সূত্রের খবর এদিন সকালে ওই পথ দিয়ে যাত্রী নিয়ে যাবার সময় আচমকা ওই অটোর সামনে চলে আসে একটি বাইক। আর সেই বাইকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই অটোটি। আর এঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
এদিকে সূত্রের খবর এই দুর্ঘটনার জেরে আহত হয় বেশ কয়েকজন যাত্রী। পরে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। এবং আহত যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে জানা গেছে।