রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রবিবার ১০৮টি পৌরসভার নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয় ভোটের নামে প্রহসন চালাচ্ছে শাসক দল।ব্যাপক হিংসা,ভোট লুঠ,কারচুপি চালিয়েছে শাসক দল।এই অভিযোগকে সামনে রেখে সোমবার দিন ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।তবে বিজেপির তরফ থেকে ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধের কোন প্রভাব দেখা গেলো না সালানপুর ব্লক জুড়ে।প্রতিদিনের মতই সালানপুর,রূপনারায়ানপুর সহ দেন্দুয়া বাজার খোলা রয়েছে,যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।প্রতিদিনের মতই রাস্তায় বেসরকারি ও সরকারি বাস পথে রয়েছে।বাজার চলছে স্বাভাবিক ভাবেই।
বনধের সমর্থনে কুলটি স্টেশনে রেল অবরোধ করলো বিজেপি।সোমবার কুলটি স্টেশনে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের উপরে চেপে বসে অবরোধ করে বিক্ষোভ দেখায় বনধ সমর্থন কারীরা।বেশ কিছুক্ষণ এই রেল অবরোধ চলার পর আরপিএফের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।