রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : গতকাল রাজ্যের ১০৮ টি পুরসভার ভোটে দেখা গেছে অশান্তির ছবি।বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে। এমনকি আক্রান্ত হতে হয়েছে সংবাদমাধ্যমকেও। প্রত্যেকটি জায়গায় শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে সোমবার রাজ্য-জুড়ে ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলে বিজেপির ডাকা বনধের তেমন কোনো সাড়া পড়েনি। খোলা ছিল দোকানপাট, স্বাভাবিক ছিল যান চলাচল।
অপরদিকে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে পুলিশকে।
আসানসোলের গীর্জা মোড়ে পথ অবরোধ করতে এসে আটক হলো বিজেপি কর্মী সমর্থকরা।প্রায় ৩০ মিনিট টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিজেপি কর্মীসমর্থক "পুলিশ এসে আটক করে নিয়ে যায় থানায় ১৫ জন কে বলে খবর।
কিন্তু বলা যেতেই পারে যে সকাল থেকে আসানসোল দুর্গাপুর অঞ্চলে বেসরকারি যানবাহন রাস্তায় নামতে শুরু করেছে ।অন্যান্য দিনের মত এদিনও সকাল থেকে বাস ও মিনি বাস পরিষেবা চালু রয়েছে আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে।আসানসোল হটনরোড মোড়ে সকালে পুলিশ গাড়ি মোতায়েন থাকতে লক্ষ করা যায় । সকাল ৮:৩০ পর্যন্ত পাওয়া খবর শিল্পাঞ্চলের জনজীবন স্বাভাবিক ছন্দে রয়েছে। আবার শিল্পাঞ্চলের বন্ধের প্রভাব দেখা না গেলেও আসানসোলের কুলটির নিয়ামতপুর মোড়ে কিছুক্ষনের জন্য বিজেপির পক্ষ থেকে আসানসোল পৌরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অমিত তুলসিয়ানের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাস্তা অবরোধ করে।কিছুক্ষন চলার পর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে অবরোধ তুলে দেয়।তবে এদিন নিয়ামতপুর বাজার প্রতিদিনের মতোই খোলা এবং যানচলাচল স্বাভাবিক।বলতে গেলে বন্ধের সেরকম প্রভাব দেখা গেলোনা কুলটি নিয়মতপুর থেকে শুরু করে সমগ্র শিল্পাঞ্চল এলাকায়। তবে শাসক দল বরাবরই বন্ধের বিরোধিতা করে। আর তারই বিরোধিতা করে আসানসোলে বনধ বিরোধি মিছিল করলো তৃণমূল।এদিন আসানসোলের রবীন্দ্রভবনের সামনে থেকে মিছিল শুরু হয়।এই মিছিলে আসানসোল পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার উৎপল সিংহ এর নেতৃত্ব করা হয়েছে।এই মিছিল রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয়ে বিএনআর মোড়, ভগৎ সিং মোড় হয়ে বিএনআর মোড়ে শেষ হয়েছে।এই মিছিলের মাধ্যমে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের তীব্র বিরোধিতা করেছেন শাসকদল।