BREAKING

Monday, 28 February 2022

হুগলিতে রেল অবরোধ বিজেপি কর্মীদের, ভোগান্তিতে নিত্যযাত্রীরা


নিজেস্ব প্রতিবেদন, হুগলী : রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচনে ব্যাপক রিগিং ও সন্ত্রাসের প্রতিবাদে আজ সোমবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আর এদিন সকাল ৬ টা থেকে শুরু হয়েছে বিজেপির ডাকে সেই বন্ধ।

আর এদিন সকাল থেকে বন্ধ শুরুর সঙ্গে সঙ্গেই হুগলি স্টেশনে রেল অবরোধে বসে বিজেপি কর্মী সমর্থকেরা। আর এর জেরেই সোমবার সকালে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীরা। যদিও পরে রেল পুলিশ এসে তুলে দেয় অবরোধ। শুরু হয় ট্রেন চলাচল।