নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, কলকাতা: গত কয়েক দিন ধরেই রাজ্যে বাড়ছিল তাপমাত্রার পারদ। পাশাপাশি আবহাওয়া অফিস সূত্রে গত কয়েক দিন আগেই জানানো হয়েছিল। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের সাঁত জেলায় শুরু হবে বৃষ্টি। সেই খবর ডিজিটাল মাধ্যমের মাধ্যমে আমরাই প্রথম ব্রেক করি আমাদের পাঠকদের কাছে। পাশাপাশি গত রবিবারের প্রতিবেদনে আমরাই জানাই প্রথম যে মঙ্গলবার বিকালের পর রাজ্যের পশ্চিমাঞ্চলের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের আট জেলা।
আর অবশেষে সত্যি হলো সেই পূর্বাভাস। আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ প্রধানত মেঘলা ছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যে কলকাতায় শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সাথে বইছে ঝড়ো হাওয়া। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলছে হাওড়া, হুগলিতেও। পাশাপাশি বৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরেও। এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও।
পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলা গুলিতে যখন বৃষ্টি চলছে ঠিক তখনই শীলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এদিকে পূর্বাভাস থাকার পরেও মঙ্গলবার সন্ধ্যায় শহর জুড়ে এমন বৃষ্টির জেরে সমস্যায় পরে অফিস ফেরত নিত্য যাত্রীরা। পাশাপাশি সমস্যায় পড়েছে রাস্তায় বেরোনো বহু সাধারণ মানুষ। এদিকে আগামী কয়েক ঘন্টা এই বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে।
এদিকে বৃষ্টির কারণে নতুন করে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ফলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে কৃষকরা। পাশাপাশি আগামী পরশু বৃহস্পতিবার থেকে শুরু হবে গঙ্গাসাগর স্নান ফলে বৃষ্টি চলতে থাকলে কি হবে তাই এখন প্রশ্নের বিষয়। তবে সূত্রের খবর গত কয়েক দিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিহার ও ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত রেখা। পাশাপাশি সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। আর এই দুইয়ের জোড়া ফলায় গত কয়েক দিনের সেই কনকনে ঠান্ডা হয়েছে ক্রমশ উধাও। আর তার জেরেই আজকের এই বৃষ্টি।
এদিকে আগামী কাল বুধবার দুপুরের পর থেকে আকাশ পরিস্কার হবে। আর তার পর রোদের উত্তাপ যতই বাড়তে থাকবে রাজ্যে ততই জাকিয়ে পড়তে চলেছে শীতের প্রকোপ। আর আগামী বৃহস্পতিবার অর্থাৎ পৌষ পার্বণের দিন থেকে রাজ্যে আবারও জাকিয়ে পড়তে চলেছে ঠান্ডা।