রোহিত শেখ, অজানা বাংলা, লাভপুর, বীরভূম: সারা দেশের পাশাপাশি এরাজ্যেও দিন দিন যে ভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে করোনা মোকাবিলায় একাধিক রাজ্যে জারি হয়েছে বিধি নিষেধ। পাশাপাশি দিন দিন যে ভাবে বেড়ে চলেছে করোনার সংক্রমণ তাতে সত্যি সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞ মহল। এদিকে করোনা সাথে সাথে নতুন করে বেড়ে চলেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রণ। কিন্তু এত কিছুর পরেও মানুষের মধ্যে সচেনতা নেই বললেই চলে। যেখানে এতো কিছুর পরেও বহু ক্ষেত্রে সাধারণ মানুষের মুখে নেই কোন মাক্স।
অথচ সরকারের পক্ষ থেকে বার বার করে মাক্স পড়ার জন্য সাধারণ মানুষের জন্য প্রচার চালাচ্ছে প্রশাসন। আর তাতেও অধিকাংশ মানুষের মুখে মাক্স নেই। বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় বাজার ও দোকান খোলা কে নিয়ে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা।
এদিকে আজ মঙ্গলবার বীরভূমের লাভপুর ব্লক প্রশাসন , লাভপুর পঞ্চায়েত সমিতি ও লাভপুর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে লাভপুর বাজার জুড়ে করোনার সচেতন মূলক বার্তা প্রচার করা হলো। প্রচারের পাশাপাশি তারা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য সাধারণ মানুষের উদ্যেশ্যে বার্তা দেন তারা। এদিকে এদিনের এই সচেতনতা মূলক প্রচারে দেখা যায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা কেও। আর এদিনের এই সচেতনতা মূলক প্রচার থেকে যে সমস্ত মানুষের মুখে মাক্স নেই তাদের মাক্স পরিয়ে দেন বিধায়ক নিজে। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় স্যানিটাইজার ও। পাশাপাশি সাধারণ মানুষকে মাক্স ব্যবহার করার জন্য বার্তা দেন তিনি। আর এদিনের এই সচেতনতা মূলক প্রচারে উপস্থিত ছিলেন লাভপুরে বিধায়ক তথা বীরভূম জেলার মেন্টাল তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহা, লাভপুরের বিডিও সন্তু দাস , লাভপুর থানার ওসি পার্থ সারথি মুখার্জি সহ লাভপুর প্রশাসনের অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
আর এবিষয়ে এদিন বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, করোনায় আক্রান্ত সারা বিশ্ব সহ সারা দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাক্স পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। বার বার বলছেন কোভিড বিধি মেনে চলার। আর তাই আমরাও সেই কারণে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে লাভপুর বিধানসভা কেন্দ্রে আজ সকাল থেকে মাক্স বিতরণ কর্মসূচির কাজ করে চলেছি। পাশাপাশি সাধারণ মানুষদের হাতে মাক্স সহ স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে।