BREAKING

Monday, 3 January 2022

BREAKING: রাত ১০ টা পর্যন্ত লোকাল ট্রেন


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হাওড়া: সারা দেশের পাশাপাশি রাজ্যেও বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। আর তার জেরেই আজ সোমবার থেকে রাজ্যে করোনা সংক্রমণ রুখতে রাজ্যের পক্ষ থেকে জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। তার মধ্যে অন্যতম ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ট্রেন চলাচল করার কথা বলে রাজ্য। এদিকে আজ সোমবার সকাল থেকেই লোকাল ট্রেন পেতে চরম সমস্যার মুখে পড়ে যাত্রীরা। সেই সমস্যা আরও বাড়িয়ে দেয় এদিন বিকালে। এদিন বিকাল থেকেই বাড়ি ফেরার জন্য ট্রেন না পেয়ে চরম সমস্যায় পড়ে লোকাল ট্রেনের নিত্য যাত্রীরা।

এদিকে এঘটনার মাঝেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন জুড়ে বিক্ষোভ দেখাতে থাকে রেলের নিত্য যাত্রীরা। যাত্রী বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। এদিকে উত্তেজনার পারদ এতটাই চড়তে থাকে যে সেই উত্তেজনাকে থামাতে বেগ পেতে হয় রেল পুলিশকে। আর সেই সময় লোকাল ট্রেনের নিত্য যাত্রীদের অভিযোগ যখন ট্রেন চলাচল করছে তখন তা ৭ টা পর্যন্ত চালানোর কি মানে। পাশাপাশি এদিন অনেক যাত্রীই বলেন করোনার বিধি নিষেধের জেরে লোকাল ট্রেনের যে সময় সূচি তাতে সন্ধ্যা ৭ পর্যন্ত ট্রেন চলার কথা। কিন্তু এখন ৬ টা বাজে স্টেশনে কোন লোকাল ট্রেন নেই।

আর এর পরেই সিদ্ধান্ত বদল। জানা যাচ্ছে আগামী কাল থেকে রাজ্যে সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ১০ টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন পরিসেবা। শুধু তাই নয় আজ সোমবারও রাত্রি ১০ টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করবে। আর সেই ঘোষণা হওয়ার পরেই যাত্রী বিক্ষোভ তুলে নেয় রেলের নিত্য যাত্রীরা। এদিকে সূত্রের খবর ইতিমধ্যে অতিরিক্ত লোকাল ট্রেন দেওয়া হয়েছে হাওড়ায়।

এদিকে অফিস সময়ে ট্রেন পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি লোকাল ট্রেনে যাতয়াত কারী সাধারণ নিত্য যাত্রীরা। এদিকে এদিন বেশ কিছু নিত্য যাত্রী বলেন বিকাল ৬ টা থেকে স্টেশনে বসে বাড়ি ফেরার জন্য কোন ট্রেন মেলেনি। এখন ট্রেন পাওয়ায় খুশি তারা। পাশাপাশি অনেক যাত্রী বলেন যেখান বহু অফিস শেষ হয় ৬.৩০ মিনিটে সেখানে শেষ লোকাল ট্রেন ৭ টায় হওয়ায় তা ধরা সম্ভব হতো না। এখন ট্রেনের সময় বাড়ানোর খুশি তিনি।