BREAKING

Tuesday, 4 January 2022

হুগলির বেলানগড়ে ট্রেন থেকে পড়ে জখম চন্দ্রকোনার বাসিন্দা


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হুগলী: করোনা মোকাবিলায় সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও চলছে একাধিক বিধি নিষেধ। আর সেই বিধি নিষেধের জেরে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবায় কিছুটা পরিবর্তন করা হয়েছে সময় সূচি। আর সেই বিধি নিষেধের জেরেই রাজ্যের বেশ কিছু শাখায় কমেছে লোকাল ট্রেনের সংখ্যা। আর তার জেরেই অতিরিক্ত ভিড় হচ্ছে রাজ্যের বেশ কিছু শাখায় লোকাল ট্রেনে। আর এবার সেই ভিড় লোকাল ট্রেন থেকেই পরে গিয়ে আহত হলো এক যাত্রী।

জানা গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হুগলী ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝে হাজীপাড়া রেল গেটের কাছে। সূত্র মারফত জানা গেছে এদিন সকালে ডানকুনি থেকে ট্রেন ধরবে বলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সে ডানকুনি স্টেশনে। পরে ট্রেন পেয়েও যায় ওই যুবক। কিন্তু ট্রেনে প্রচন্ড ভিড় থাকায় ট্রেনের গেটেই যাত্রা করছিল ওই যুবক। আর এরই মাঝে হুগলির ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝে হাজীপাড়া রেল গেটের কাছে ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে হঠাৎই পরে যায় ওই যুবক। এদিকে সূত্র মারফত জানা গেছে ওই যুবক হুগলির ডানকুনিতে এক আত্মীয়ের বাড়ি এসে ছিলেন গত সোমবার। আর মাঝে আজ বাড়ি ফেরার পথে এমন ঘটনা। জানা গেছে ট্রেন থেকে পড়ে যাওয়া আহত ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে। আহত ওই যুবকের নাম চন্দন প্রচন্ড তার বয়স আনুমানিক ৫৫ বছর।

আর এমন ঘটনার পরেই ওই লোকাল ট্রেনের অন্যান্য যাত্রীরা জি আর পির ও রেল পুলিশের  সহযোগিতায় তাকে উদ্ধার করে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই ওই যুবকের প্রাথীমিক চিকিৎসা করে চিকিৎসকেরা। পরে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে বলে জানা গেছে। এদিকে ওই ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের অভিযোগ এই শাখায় লোকাল ট্রেনে অত্যাধিক মাত্রায় ভিড় হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে এদিন। 

এদিন ট্রেনের বেশ কিছু যাত্রী বলেন, কোভিডের জেরে যে বিধি নিষেধ চলছে রাজ্যে। আর তার জেরে এই শাখায় লোকাল ট্রেনের সময় সুচির বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। আর তার জেরেই অফিস সময়ে প্রচন্ড ভিড় হচ্ছে এই শাখার লোকাল ট্রেনে। আর তার জেরেই আজ এমন ঘটনা।