নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত এক বছর ধরে দেশ জুড়ে ক্রমশই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল সহ অন্যান্য পেট্রোপণ্যের দাম। আর সেই দাম বাড়তে বাড়তে গিয়ে দেশের বিভিন্ন রাজ্যে তা গিয়ে পৌঁছেছিল কোথাও ১১০ টাকা প্রতি লিটার তো কোথাও বা আবার তা গিয়ে পৌছায় ১১৪ টাকা প্রতি লিটার। আর পেট্রোল ডিজেলের সেই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠেছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন। আর তাই সাধারণ মানুষের কথা ভেবে গত কয়েক মাস আগে পেট্রোলের উপর থেকে ৫ টাকা এবং ডিজেলের উপর থেকে ১০ টাকা প্রতি লিটারে শুল্ক কমিয়েছিলো দেশের কেন্দ্রীয় সরকার।
আর সেই শুল্ক কমানোর পরেও কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে পেট্রোল এখনো চলছে ১০০ টাকার উপর প্রতি লিটার। আর কলকাতায় সেই দাম প্রায় ১০৪.৮৬ পয়সা প্রতি লিটার। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে যখন পেট্রোপণ্যের দাম বর্ধিত ঠিক তখনি ভারতের বেশকিছু রাজ্যে সস্তায় বিকোচ্ছে পেট্রোল, ডিজেল সহ অন্যান্য পেট্রোপণ্য। ভারতের সেই সমস্ত রাজ্যে ক্রমশই নিম্নমুখী হয়ে চলেছে পেট্রোল, ডিজেল সহ অন্যান্য পেট্রোপণ্যের দাম।
সূত্র মারফত জানা গেছে গত কয়েক দিন ধরেই ভারতের পোর্ট ব্লেয়ারে পেট্রোলের দাম চলছে ৮২ টাকা ৯৬ পয়সা প্রতি লিটার। পাশাপাশি ওই শহরে ডিজেল বিক্রি হচ্ছে ৭৭ টাকা ১৩ পয়সা প্রতি লিটার দরে। যা কলকাতা সহ দেশের অন্যান্য অনেক রাজ্যের তুলনায় অনেক টাই সস্তা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল থেকে সাধারণ মানুষও।
আবার ভারতেই অপর এক রাজ্য লখনউতেও অনেকটাই সস্তা পেট্রোল, ডিজেলের দাম। যেখানে পেট্রোলের বর্তমান দাম ৯৫ টাকা ২৮ পয়সা প্রতি লিটার। আর ডিজেল বর্তমানে বিক্রি হচ্ছে ৮৬ টাকা ৮০ পয়সা প্রতি লিটার দরে। এদিকে দেশের এই দুই রাজ্যে পেট্রোল ডিজেল এতটা সস্তা হওয়া হওয়ার পিছনে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রের শুল্ক প্রত্যাহারই মূল কারণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এও প্রশ্ন জাগছে। যে তবেকি দেশের অন্যান্য রাজ্যেও এবার কমতে চলেছে পেট্রোল, ডিজেল সহ অন্যান্য পেট্রোপণ্যের দাম।
আর দেশের পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধি যদি কিছুটা কমে তা হলে স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও মুখে হাসি ফুটবে সাধারণ মধ্যবর্তী মানুষের