অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: বিশ্ব জুড়ে শনিবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে প্রভু যীশুর জন্মদিন বা বড়দিনের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান ও বড় দিনের উৎসব থেকে বাদ পড়েনি এরাজ্যও। আর তারই অঙ্গ হিসাবে এদিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বৌউলখালী নর্থ পয়েন্টে অনুষ্ঠিত হলো এক অনুষ্ঠান। এদিন প্রাথনা সভার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
আর এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈবাল রায় জয়েন্ট সেক্রেটারি সি এম এইচ। পাশাপাশি উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক তথা বর্তমান আইসি কৌশিক নাগ, উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস, বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জী, সমাজসেবী বেনুকুমার সেন, সমাজসেবী কথা ডেভিড রাও, ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রিতা ব্যানার্জী, সমাজসেবী দিলীপ মন্ডন, প্রাক্তন জাতীয় ফুটবলার সমর ভট্টাচার্য সহ আরো অনেকে।
মূলত কোভিড বিধি মেনে বাউড়িয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। পাশাপাশি এদিনের এই গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া ' - র ' ন্যাশনাল ডিরেক্টর তথা ' বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North pointe community India)। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে পুষ্পস্তবক দিয়ে তাদের সম্বর্ধনা জানায় অনুষ্ঠানের উদ্যোক্তারা।
আর এদিনের এই অনুষ্ঠানে এসে শৈবাল রায় বলেন, এমন এক অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। ঈশ্বর আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক। অন্য দিকে এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে কৌশিক নাগ বলেন, দীর্ঘদিন পর আবার বাউড়িয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। পাশাপাশি তিনি আরও বলেন, সারা বছরের পাশাপাশি বছরের এই বিশেষ দিনে বাউড়িয়া নর্থ পয়েন্ট আয়োজিত এই অনুষ্ঠান নজর কারে সকলের। পাশাপাশি তিনি সকলকে কোভিড বিধি মেনে নানা উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানান।
অন্যদিকে এবিষয়েই এদিন বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস বলেন, এমন এক অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি তিনি আরও বলেন, এই সংস্থাটি বছরে নানা সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে চলে। যা সত্যি এক ভালো দিক। পাশাপাশি তিনি বলেন বাউড়িয়া থানার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংস্থা নানান সচেতনতা মূলক অনুষ্ঠানও করে থাকে বিভিন্ন সময়।
পরে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে নৃত্য, গান সহ একাধিক অনুষ্ঠান। আর এদিনের এই অনুষ্ঠানে বাউড়িয়া নর্থ পয়েন্ট প্রাঙ্গনে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।