নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: ১৭ ডিসেম্বর থেকে আগামী ২০ শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের ১২ টি লোকাল ট্রেন চলবে শর্ট টার্মিনেটে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনি জানানো হয়েছে। জানা গেছে হাওড়া মেদিনীপুর শাখার গোকুলপুর স্টেশনের কাছে ইন্টারলকিং কাজের জন্যই এই সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের। পাশাপাশি ওই কদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১২ টি মেদিনীপুর লোকাল মেদিনীপুরের পরিবর্তে চলবে খড়গপুর থেকে।
জানা গেছে পরিবর্তিত ওই আপ লোকাল ট্রেন গুলি হলো,
● 38801-হাওড়া-মেদিনীপুর লোকাল
● 38803-হাওড়া-মেদিনীপুর লোকাল
● 38809-হাওড়া-মেদিনীপুর লোকাল
● 38811-হাওড়া-মেদিনীপুর লোকাল
● 38815-হাওড়া-মেদিনীপুর লোকাল
● 38817-হাওড়া-মেদিনীপুর লোকাল।
পাশাপাশি পরিবর্তিত ডাউন লোকাল ট্রেন গুলি হলো,
● 38806-মেদিনীপুর-হাওড়া লোকাল
● 38810-মেদিনীপুর-হাওড়া লোকাল
● 38816-মেদিনীপুর-হাওড়া লোকাল
● 38818-মেদিনীপুর-হাওড়া লোকাল
● 38822-মেদিনীপুর-হাওড়া লোকাল
● 38824-মেদিনীপুর-হাওড়া লোকাল।
পাশাপাশি যাত্রীদের জন্য দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।