BREAKING

Friday, 17 December 2021

Alipore Zoo: কলকাতার পুর ভোটের কারণে বন্ধ থাকবে রবিবার


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: রাজ্যে চলছে শীতের মরসুম। আর শীত মানেই বাড়ির সকলের সঙ্গে কাছেপিঠে কোথাও এক দিনের বেড়ানো। আর যদি সঙ্গে শিশু থাকে তাহলে তো চিড়িয়াখানাই মনে হয় সেরা জায়গা। কিন্তু সপ্তাহে ছুটির দিন আগামী 19 শে ডিসেম্বর বন্ধ থাকবে কলকাতার আলিপুর চিড়িয়াখানা।

জানা গেছে আগামী 19 শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পৌর নিগমের নির্বাচন। আর তাই সেই জন্যই রবিবার বন্ধ থাকবে আলিপুর চিড়িয়াখানা। তাই যারা এই রবিবার ভেবেছিলেন বাড়ির কচি কাঁচা ও পরিবারের সঙ্গে চিড়িয়াখানা বেড়াতে যাবেন। এই খবর শোনার পর তাদের মুখ সত্যিই একটু ভার।