BREAKING

Saturday, 25 December 2021

কৃষ্ণনগরে শুরু হলো খাদি মেলা


রমিত সরকার,‌ নদীয়া : দেশে খাদি শিল্পর উন্নয়নে একাধিক পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। আর শনিবার সেই খাদি শিল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হলো নদীয়া জেলায়। মূলত খাদি গ্রামোদ্যোগ ভবন এবং এম এস এম ই মন্ত্রকের যৌথ উদ্যোগে খাদি ও গ্রাম শিল্প কমিশন বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশনের সহযোগিতায়। শনিবার নদীয়ার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি গ্রাউন্ডে প্রথম বর্ষে মতো একটি বিশেষ খাদি প্রদর্শনীর আয়োজন করে।

জানা গেছে ২৫ শে ডিসেম্বর থেকে আগামী ৩ রা জানুয়ারি পর্যন্ত  প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে এই মেলা। আর এদিনের এই খাদি গ্রামোন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার রাজ্য পরিচালক ডঃ ভি শিবকুমার, খাদি গ্রামোদ্যোগ ভবন। পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি ডিরেক্টর/ম্যানেজার শ্রী মলয় কান্তি বিশ্বাস, জেলা আধিকারিক, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড, নদীয়ার উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করেন।  এবং জনাব নিত্যানন্দ চৌধুরী, সাধারণ সম্পাদক, বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশন।

আর এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা করেন মেলায় উপস্থিত প্রধান অতিথিরা। পরে তারা এই মেলা নিয়ে তাদের দু একটি মূল্যবান কথা বক্তব্য বলেন।
আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শনী পরিদর্শন কারী কর্ম কর্তারা প্রদর্শনীতে থাকা পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।জানা গেছে এবছর এই  প্রদর্শনীতে মোট 36 টি স্টল রয়েছে। যার মধ্যে প্রায় 26 টি স্টল রয়েছে খাদি প্রতিষ্ঠানের এবং বাকি 10 টি স্টল রয়েছে গ্রামীণ শিল্পের জন্য বরাদ্দ।

 পাশাপাশি মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কলকাতা, উত্তর 24 পরগনা, বর্ধমান এবং হুগলির মতো বিভিন্ন জেলা রয়েছে যেখানে এই খাদি ও গ্রাম শিল্পের উপর বেশি করে জোর দিচ্ছে সাধারণ মানুষ। পাশাপাশি গ্রাম শিল্প আরো বড় আকারে অংশ নিচ্ছে বলে জানা গেছে।
এদিকে এবছরের এই প্রদর্শনীতে বিভিন্ন ধরণের রেশম দ্রব্যের যেমন স্টল রয়েছে। ঠিক তেমনি রয়েছে তুঁত, তসর, মুঙ্গা, আন্দি;  কাশ্মীরির মতো এমব্রয়ডারি সহ উলের শাল, জ্যাকেট, কোট এবং সুতি, উল, সিল্ক এবং পলি খাদি এবং প্রসাধনী সহ বিস্তৃত হার্বাল পণ্য। পাশাপাশি পরিধানের জন্য প্রচুর পরিমাণে প্রস্তুত পোশাক।