BREAKING

Saturday, 4 December 2021

IND vs NZ : দ্বিতীয় দিনের শেষে ভারত জয়ের পথে

প্রদীপ কুমার সাঁতরা, অজানা বাংলা:- ভারত - নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে এক দুর্দান্ত খেলা উপহার পেয়েছে ক্রিকেট প্রেমীরা। ভারত এদিন তাদের প্রথম ইনিংস শেষ করে ৩২৫ রানে। আজ নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ১০ টি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। তিনি তৃতীয় বোলার যিনি টেস্টে এক ইনিংসে ১০ টি উইকেট নিয়েছেন। 
এরপর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে আসলে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৬২ রানে পুরো টিম অল আউট হয়ে যায়। এটিই ভারতের কাছে নিউজিল্যান্ডের সবথেকে কম স্কোর। মোহাম্মদ সিরাজ, রবীচন্দ্রন অশ্বিন ও আকসার প্যাটেল এর বোলিংয়ের প্রশ্নের উত্তর দিতে ব্যার্থ কিউইস ব্যাটসম্যানরা। সিরাজ ৩ টি, অশ্বিন ৪ টি উইকেট নেন। 
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু করেন মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পুজারা। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ২১ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৬৯ রান। ভারত সব মিলিয়ে নিউজিল্যান্ডের থেকে ৩৩২ রানে এগিয়ে রয়েছে। মায়াঙ্ক ৩৮ রানে ও পুজারা ২৯ রানে ক্রিজে অপরাজিত আছেন। এটা বলা যেতেই পারে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচ নিজের মুঠোতে পুড়েছে। এখনও পুরো তিন দিনের খেলা বাকি রয়েছে। দ্বিতীয় টেস্ট জয় এখন শুধু সময়ের অপেক্ষা ভারতের কাছে। 

ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
ভারত (প্রথম ইনিংস) - ৩২৫/১০ (১০৯.৫ ওভার) 
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) - ৬২/১০ (২৮.১ ওভার) 
ভারত (দ্বিতীয় ইনিংস) - ৬৯/০* (২১ ওভার) 

ভারত, নিউজিল্যান্ডের থেকে ৩৩২ রানে এগিয়ে রয়েছে।