BREAKING

Thursday, 30 December 2021

Close: বেলুড় মঠ

নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: রাত পোহালেই ৩১ শে ডিসেম্বর। পুরানো বছর কে বিদায় জানাবে বিশ্ববাসী। পাশাপাশি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করে স্বাগত জানাবে তারা। আর এই নতুন বছরের প্রথম দিন ১ লা জানুয়ারিতে পিকনিক, হইহুল্লোড়, ঘোরা বেড়ানোর মধ্যে দিয়ে কাটাতে পছন্দ করে রাজ্যের অধিকাংশ আম জনতা। আর এই ১ লা জানুয়ারি কল্পতরু উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগমে মেতে উঠতো দক্ষিনেশ্বর, বেলুড়, ও আদ্যাপীঠ চত্বর। প্রসঙ্গত এই দিনেই দক্ষিনেশ্বরে বোধি বৃক্ষের তলায় কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। কল্পতরু হয়ে তিনি ভক্তদের উদ্যেশে বলে ওঠেন তোমাদের চৈতন্য হোক। আর এবার সেই ১ লা জানুয়ারি কল্পতরুর দিনই বন্ধ থাকতে চলেছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন। ফলে এবছর নতুন বছরের দিন কল্পতরু উৎসব থেকে বিরত থাকতে চলেছে ভক্ত গণ।
ইতিমধ্যে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তি পক্ষের পক্ষ থেকে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। পাশাপাশি সেই মর্মে বেলুড় মঠের মূল প্রবেশ দ্বারে একটি বিজ্ঞপ্তিও টাঙিয়েছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। ফলে নতুন বছরে বেলুড় মঠ থেকে মুখ ফিরিয়ে থাকতে হবে বেলুড় প্রেমী বহু ভক্তগণকেও।

আর বেলুড় মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। যে, অনিবার্য কারণে আগামী ১ লা জানুয়ারি ২০২২ শনিবার থেকে আগামী ৪ ঠা জানুয়ারি ২০২২ মঙ্গলবার পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে। পাশাপাশি আগামী ৫ ই জানুয়ারি ২০২২ বুধবার থেকে পুনরায় যথারীতি পূর্ব নিধারিত সময়েই খোলা থাকবে বেলুড় মঠ। তবে সূত্রের খবর আগামী ১ লা জানুয়ারি ২০২২ শনিবার কল্পতরু উৎসবের দিন বন্ধ থাকবে দক্ষিনেশ্বরের ভবতারিণীর মন্দির। পাশাপাশি ওই একই দিনে কাশিপুর উদ্যান বাটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ভক্তদের চাপ বা ভিড় গিয়ে বাড়তে পারে বেলুড় মঠে। এদিকে করোনা নতুন করে মাথা চাগার দেওয়ার কারণে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে অনেকে।

এদিকে আগামী ১ লা জানুয়ারি ২০২২ শনিবার বেলুড় মঠ, দক্ষিনেশ্বর, কাশিপুর বন্ধ থাকলেও আদ্যাপীঠ খোলা থাকবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।