নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, আলিপুরদুয়ার: এবার উত্তর বঙ্গের আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে দেখা মিললো বাঘের। তাও আবার যে সে বাঘ নয়, তা রয়্যাল বেঙ্গল টাইগার বলেই মনে করছে বনকর্মীরা। প্রসঙ্গত ১৯৯৮ সালের পর আবারও উত্তরবঙ্গের এই বক্সার জঙ্গলে বাঘের দেখা মেলায় খুশি বনদপ্তরও।
তবে কিভাবে জানা গেল যে বক্সার জঙ্গলে বাঘের উপস্থিতি। জানা গেছে বক্সার জঙ্গল লাগোয়া নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায় বনকর্মীরা, আর তখনই সন্দেহ হয় তাদের। আর এর পরেই ওই জঙ্গলে লাগানো বনদপ্তরের গোপন ট্র্যাক ক্যামেরায় গত শুক্রবার রাতে ধরা পড়ে বাঘের ছবি। আর তা দেখেই ওই জঙ্গলে বাঘের উপস্থিতি নিশ্চিত হয় বনদপ্তর। কিন্তু সে কি রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাথমিক ভাবে ট্র্যাক ক্যামেরায় ওঠা ছবি দেখে বনদপ্তরের অনুমান সেটি হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রসঙ্গত এই বক্সার জঙ্গলে ১৫০ টি গোপন ট্র্যাক ক্যামেরা বসিয়েছে বনদপ্তর
এদিকে বক্সার জঙ্গলে লাগানো ট্র্যাক ক্যামেরায় শুক্রবার রাতে বাঘের প্রথম যে ছবিটি ধরা পড়েছে তার ঠিক কিছুটা দূরে আরও একটা বাঘের ছবি ধরা পড়েছে গোপন ট্র্যাক ক্যামেরায়। আর তার পরেই শুরু হয়েছে তবে কি বক্সায় রয়েছে দুটি বাঘ। আর এই ছবি সামনে আসার পরই বক্সার জঙ্গলে বাঘের সন্ধানে এসে পৌঁছেছে বিশেষজ্ঞ দল। পাশাপাশি ইতিমধ্যে বক্সায় গেছে একাধিক বিট অফিসাররাও।
এদিকে সূত্রের খবর এই ছবি সামনে আসার পরেই বক্সায় জঙ্গল সাফারি বন্ধ করেছে বক্সার কর্তৃপক্ষ। পাশাপাশি সবদিক খতিয়ে দেখতে আজ মঙ্গলবার কলকাতা থেকে আলিপুরদুয়ারের বক্সায় যেতে পারে বনদপ্তরের এক বিশেষ দল। শুধু তাই নয় বাঘের গতিবিধির উপর নজর রাখছে বনদপ্তরও।