BREAKING

Tuesday, 14 December 2021

জেনে নিন আজকের রাশিফল (মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১)

নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা:- জেনে নিন আজকের রাশিফল (মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১) 

মেষ রাশি - রাশির জাতক জাতিকাদের আজ কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাবে। পাশাপাশি সন্তানের কাজের জন্য আজ আপনার সুনাম বাড়তে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ শুভ।

বৃষ রাশি - এই রাশির জাতক জাতিকাদের আজ অস্থিরতা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্ত্রীর সঙ্গে আজ আপনার মনের মিল ঘটবে। পরিবারে বাইরের লোকের আগমন

মিথুন রাশি - এই রাশির জাতক জাতিকাদেরে আজ বৌদ্ধিক বিকাশের বৃদ্ধি লক্ষ্য করা যাবে। রাস্তায় বেরোলে একটু দেখে শুনে হাঁটাই ভালো। ব্যাবসায়ীদের আর ব্যায়ের সম্ভাবনা।

কর্কট রাশি - এই রাশির জাতক জাতিকাদের আজ নতুন কর্মে যোগ আছে। পাশাপাশি ব্যাবসায়ীদের ক্ষেত্রে আজ অর্থ লাভ ও অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার সাফল্য আস্তে পারে।

সিংহ রাশি - এই রাশির জাতক জাতিকারা আজ মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। কোন ক্ষেত্রে অযথা মাথা গরম না করাই ভালো। স্ত্রীর সঙ্গে আজ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি - এই রাশির জাতক জাতিকাদের আজ শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। তাই নিজের শরীরের যত্ন নিন। পাশাপাশি সন্তান নিয়ে আজ আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। বিদেশ যাত্রার যোগ।

তুলা রাশি - এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ উৎসব মুখরতা বৃদ্ধি পাবার সম্ভাবনা। বাড়িতে মাঙ্গলিক যোগাযোগ ঘটার সম্ভাবনা। পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণ।

বৃশ্চিক রাশি - এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ কর্মে উদ্যম বাড়বে। কর্মক্ষেত্রে বাড়তি চাপও আজ আপনার আসতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করুন সাফল্য আসবে।

ধনু রাশি - এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ জেদ প্রবণতা বৃদ্ধি পাবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আইনি জটিলতার মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ লাভের সম্ভাবনা।

মকর রাশি - এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ বুদ্ধি নাশের যোগ রয়েছে। কর্ম ক্ষেত্রে আজ আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজ তেমন ভালো যাবেনা। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করে চলাই ভালো।

কুম্ভ রাশি - এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ সামাজিকতা বৃদ্ধি পাবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারে বিশেষ অতিথির আগমন ঘটতে পারে।


মীন রাশি - এই রাশির জাতক জাতিকাদের আজ খরচ বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে আজ শুভ। ভ্রমণের যোগ করেছে। অতিরিক্ত অর্থ ব্যায়ের সম্ভাবনা।