BREAKING

Sunday, 19 December 2021

কিংস রোডে ভেঙে পড়লো বাড়ির একাংশ, মৃত্যু হল এক পথচারীর


অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক পথচারীর। রবিবার সকালে এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে হাওড়ার সালকিয়ার কিংস রোডের কাছে। জানা গেছে এদিন সকাল ১১ টা নাগাদ কিংস রোডের একটি বাড়ির বারান্দার একাংশ হঠাৎই ভেঙে পড়ে। আর সেই সময় ওই বাড়ির নিচে দিয়ে যাচ্ছিল এক ব্যাক্তি। আর সেই সময়েই ওই ব্যাক্তির উপরেই ভেঙে পড়ে বাড়ির ওই অংশটি। আর তার নিচেই চাপা পড়ে যায় ওই পথচারী।

এদিকে বাড়ির বারান্দা ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌছায় গোলাবাড়ি থানার পুলিশ। তারাই ভেঙে পড়া অংশ সরিয়ে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত মৃত ওই ব্যাক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি।