নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: কলকাতা পুরণীগমের নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ। গণতন্ত্রকে প্রহসন করার প্রতিবাদে রবিবার গ্রামীণ হাওড়ার পাঁচলায়-১৬ নাম জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি কর্মীরা। মূলত হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে এদিন ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকে তারা।
আর বিজেপির এদিনের এই জাতীয় সড়কে অবরোধের নেতৃত্ব দেন বিজেপি হাওড়া গ্রামীণের সভাপতি প্রত্যুষ মন্ডল। পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বিজেপি কর্মী সমর্থক। এদিকে বিজেপির এদিনের এই বিক্ষোভ ও পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কে। যদিও পরে পুলিশী হস্তক্ষেপে ওঠে অবরোধ।