BREAKING

Sunday, 19 December 2021

"মশাল" গোষ্ঠীর উদ্যোগে বাউরিয়ায় অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে "ভারতীয় গণনাট্য সংঘ (পশ্চিমবঙ্গ)" বাউড়িয়া,"মশাল"-শাখার ১৭ তম সম্মেলন। আর সেই সম্মেলন উপলক্ষে রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান করলো  "ভারতীয় গণনাট্য সংঘ (পশ্চিমবঙ্গ)" বাউড়িয়া,"মশাল" শাখা।  আর এদিনের এই "সাংস্কৃতিক প্রতিযোগিতায় ওই সংগঠনকে সামনে রেখে আবৃত্তি, সংগীত, নৃত্য, অঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
এদিন বাউড়িয়ার নর্থমিল "অরুনোদয় ক্লাবে" সারাদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কচিকাঁচারা ছাড়াও অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন অংশের মানুষ।
পরে অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি প্রতিযোগীদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন ওই সংগঠনের কর্মীরা। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউড়িয়া "মশাল" গোষ্ঠীর একাধিক কর্মী সমর্থক।