BREAKING

Friday, 3 December 2021

কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ট্রাফিক সচেতনতা পদযাত্রা

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যে ক্ষমতায় এসেই পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী। আর সেই প্রকল্পেরই অঙ্গ হিসাবে শুক্রবার এক সচেতনতা কর্মসূচির মধ্যে দিয়ে এক পদযাত্রা করলো
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা কুলটি ট্রাফিক গার্ড।

এদিন আসানসোল কুলটি থানার ট্রাফিক গার্ডের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা কুলটি থানা মোড় থেকে নিয়ামতপুরের নতুন রাস্তা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক পুলিশ ও কুলটি থানার পুলিশ সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি নিউ রোড মোড়ে একটি পথ নিরাপত্তা সচেতনতা ক্যাম্প করা হয়। 


প্রসঙ্গত আগামী বুধবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও এই প্রকল্পের শুভসূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ 
কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নিলকান্তম। আর এদিনের এই পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে করা হয় সচেতনতা। গাড়ি চালানোর সময় যেন হেলমেট ব্যবহার করা হয়, ট্রাফিক সিগনেল মেনে গাড়ি চালান,পাশাপাশি গাড়ি যেনো দ্রুত গতিতে চালানো না হয়, এদিনের অনুষ্ঠানে এইসব কথা তুলে ধরেন পুলিশ কর্মীরা।