BREAKING

Saturday, 4 December 2021

বিশ্ব প্রতিবন্ধী দিবসে উলুবেড়িয়ার কাটিলা আশা ভবনে অনুষ্ঠিত হলো নানা অনুষ্ঠান

নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: দেশ জুড়ে শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর সেই বিশেষ দিনে উলুবেড়িয়ার কাটিলায় অবস্থিত আশা ভবনে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা। এদিন ওই হোমের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা হুইল চেয়ার দৌড় সহ একাধিক খেলায় অংশগ্রহণ করে। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া-২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক অতনু দাস, রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।