BREAKING

Sunday, 12 December 2021

তৃণমূলের বঙ্গ জননীর উদ্যোগে পলাশডিহিতে অনুষ্ঠিত হলো মিলন উৎসব


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, আসানসোল:  তৃণমূল কংগ্রেসের বঙ্গজননীর উদ্যোগে আসানসোলের পলাশডিহিতে অনুষ্ঠিত হলো এক মিলন উৎসব। আর তৃণমূল কংগ্রেসের এদিনের এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু, তৃণমূলের বঙ্গজননীর পশ্চিম বর্ধমান জেলার সভানেত্রী আল্পনা ব্যানার্জী, জেলার কার্যকরী সভাপতি সি কে রেশমা সহ অন্যান্য নেতৃত্ব। 
আর এদিনের এই মিলন উৎসব থেকে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, সামনেই আসানসোল পৌর নিগমের নির্বাচন। তাই পৌর নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করতে আয়োজন করা হয়েছে এদিনের এই অনুষ্ঠান। পাশাপাশি তিনি আরো বলেন দল যাকে যে দায়িত্ব দেবেন তাকে সেই দায়িত্ব পালন করতে হবে।

আর এই অনুষ্ঠান থেকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, আর কয়েক দিনের মধ্যেই আসানসোলে চালু হতে চলেছে মহিলা কোর্ট। পাশাপাশি তিনি আরো বলেন সারা রাজ্যে চালু হবে ৪৬ টি মহিলা কোর্ট। এমনকি পসকো আইনের আইনের জন্য চালু করা হবে স্পেশাল কোর্ট। যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় বিচার।