BREAKING

Sunday, 12 December 2021

তপসী বাবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে এক বৈঠক হল ধাদকায়


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, আসানসোল: আগামী ফেব্রুয়ারি মাসে ধাদকায় অবস্থিত তপসী বাবার প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই অঞ্চলে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। আর প্রতিষ্ঠা দিবসের সেই অনুষ্ঠান করা নিয়েই রবিবার অনুষ্ঠিত হলো এক বিশেষ বৈঠক।

আর এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তপসী বাবা মন্দির কমিটির সদস্যরা ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত আগামী প্রতিষ্ঠা বিদশের অনুষ্ঠান সুস্থ ভাবে সম্পন্ন করা নিয়েই অনুষ্ঠিত হয় এদিনের এই বিশেষ বৈঠক। এমনকি জানা গেছে মন্দির কমিটির পাশে দাড়িয়েছে সমাজসেবী কৃষ্ণা প্রসাদও।

আর এই প্রসঙ্গেই দয়া শঙ্কর সাউ বলেন, আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে এখানে শিবলিঙ্গ খণ্ডিত সূচনা হবে। আমরা চাই এই অনুষ্ঠানের সমস্ত কর্মসূচি যেন সফল হয়। পাশাপাশি মন্দিরের জন্য আমরা কিছু করতে পারি সেই বিষয়েও আজ আলোচনা হয় এদিনের এই বৈঠকে।