BREAKING

Sunday, 12 December 2021

আসানসোলে অনুষ্ঠিত হলো বণিক সভার বৈঠক


রামকৃষ্ণ চ্যাটার্জী, অজানা বাংলা, আসানসোল: এক্সেলেন্ট আওয়ার্ড দেওয়া নিয়ে আসানসোলের আশ্রম মোড়ে অবস্থিত দক্ষিণবঙ্গ বণিকসভার দপ্তরে রবিবার অনুষ্ঠিত হলো এক বিশেষ বৈঠক। আর এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন শচীন রায়, পবন গুটিগুটিয়া সহ বণিক সভার অন্যান্য সদস্যরা। জানা গেছে আগামী ৮ ই জানুয়ারি দক্ষিণবঙ্গ বনিকসভার উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে এক্সেলেন্ট আওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আর ওই দিনের ওই অনুষ্ঠান থেকে সম্বর্ধনা দেওয়া হবে পশ্চিম বর্ধমানের কৃতি পড়ুয়াদের। পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হবে এলাকার ব্যবসায়ীদেরও
আর এই বিষয়েই এদিন শচীন রায় বলেন, আগামী ৮ ই জানুয়ারি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করবো। পাশাপাশি তিনি আরো বলেন এখন যুবকরা ব্যবসায় মন দিচ্ছে না, পরিবর্তে তাদের মধ্যে বাইরে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।  তাই তাদেরও আমরা মনোবল বাড়াবো। পাশাপাশি তারা যেন আসানসোল থেকেই কিছু করে।