BREAKING

Sunday, 12 December 2021

ডুমুরজলা স্টেডিয়ামকে বাঁচানোর লক্ষে হাওড়ায় সাইকেল মিছিল বাম ছাত্র যুব সংগঠনের


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: সম্প্রতি হাওড়ার প্রাণকেন্দ্র বা ফুসফুস ডুমুরজলা স্টেডিয়ামকে আধুনিক মানের স্টেডিয়াম গড়ার কথা বলে রাজ্য সরকার। পাশাপাশি ওই স্টেডিয়ামের মধ্যেই বিপণন কেন্দ্র সহ খেল নগরীর গড়ার কথাও বলা হয়। আর আধুনিক স্টেডিয়াম গড়ার নামে ডুমুরজলাকে ধ্বংস করা ও প্রমোটারি রাজের প্রতিবেদ রবিবার সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক সাইকেল ও বাইক মিছিল করলো এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব।
এদিন  প্রায় কয়েকশো বামপন্থী ছাত্র যুব কর্মী অংশ গ্রহণ করেন এদিনের এই সাইকেল ও বাইক মিছিলে। মিছিল থেকে হাওড়ার ফুসফুস ডুমুরজলাকে ধ্বংসের তীব্র প্রতিবাদ জানায় তারা। মূলত এসএফআই ও ডিওয়াইএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে সংঘটিত হয় এদিনের এই বাইক ও  সাইকেল মিছিল। আর এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই ও ডিওয়াইএফআই হাওড়া জেলা কমিটির একাধিক শীর্ষ ছাত্র যুব নেতৃত্ব।