অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে রাজ্য জুড়ে গত ২১ শে মে থেকে চলছে "দুয়ারে সরকার" ক্যাম্প। যেখানে একই জায়গায় রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলিতে অংশগ্রহণ করতে পারবে সাধারণ মানুষ। আর তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের জোয়ারগরী গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো এই "দুয়ারে সরকার" ক্যাম্প।
আর এদিন জোয়ারগরী ইউনিয়ন হাই স্কুলে অনুষ্ঠিত ওই "দুয়ারে সরকার" ক্যাম্পে উপস্থিত ছিলেন জোয়ারগরী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ্র মাখাল। এদিন তিনি ওই ক্যাম্পে উপস্থিত থেকে কথা বলেন ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে। খতিয়ে দেখেন তাদের আবেদন পত্রটিও। পাশাপাশি বেশকিছু মানুষের আবেদন পত্র নিজে হাতে পূরণ করে দেন তিনি।