BREAKING

Wednesday, 25 May 2022

Accident: ওড়িশায় বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো উদয়নারায়ণপুরের একাধিক পর্যটকের


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: ওড়িশায় বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো বাঙালি পর্যটক বোঝাই একটি বাস। আর সেই দুর্ঘটনায় সাঁত জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  পাশাপাশি আরও ৪২ জন আহত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে দুর্ঘটনা গ্রস্থ প্রত্যেকেই পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতান পুরের বাসিন্দা। এরা হাওড়া থেকে ওড়িশার দারিংবারিতে বেড়াতে এসেছিলেন ৭৭ জনের ওই বাঙালি পর্যটকদের ওই দলটি। মঙ্গলবার রাতে তাঁরা দারিংবারি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিলেন। আর তখনই মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

এদিকে এই দুর্ঘটনায় মৃতেরা হলেন রিমা দেড়ে (২২), সুপ্রিয়া দেড়ে (৩৫), সঞ্জীব পাত্র (৪০), মৌসুমী দেড়ে (৪৩), স্বপন গুছাইত (৫২) ও বর্ণালী মান্না (৪০) বলে সূত্র মারফত জানা গেছে। মৃতদের মধ্যে প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা হলেও, মৃত স্বপন গুছাইত থাকেন হুগলির জাঙ্গিপাড়ায় বলে সূত্রের খবর।