নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: করা নিরাপত্তার মধ্যে দিয়ে আজ সোমবার চলছে রাজ্যের চার পৌর নিগমের ভোটের গণনা। এদিন সকাল ৮ টা থেকে শুরু হয়েছে নির্বাচনের এই গণনা। যেখানে এদিন প্রথমেই পোস্টাল ব্যালটের মধ্যে দিয়ে শুরু হয় এই গণনা। আর পোস্টাল ব্যালট গণনার শেষে শুরু হয় ইভিএম গণনার কাজ।
আর সেই ইভিএম গণনা শুরু হতে দেখা যায় রাজ্যের চার পৌরসভায় এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে চার পৌরসভার কোন কোন ওয়ার্ডে ইতিমধ্যে জয়ী হতে শুরু করেছে শাসক দলের প্রার্থীরা। আর তার পরেই কার্যত সবুজ আবির খেলায় মেতেছে চার পৌরসভার তৃণমূলের সমর্থকেরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে বিধাননগরের ৪১ টি ওয়ার্ডের মধ্যে ৩৯ টি ওয়ার্ডে এগিয়ে আছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দুটি আসনে এগিয়ে অন্যান্যরা।
অন্যদিকে ৪৭ ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পৌরসভার ১৯ টি আসনে এগিয়ে রয়েছে শাসক দল। একটি করে আসনে এগিয়ে রয়েছে বাম ও কংগ্রেস প্রার্থীরা।
অন্যদিকে রাজ্যের আর এক পৌর নিগম আসানসোল পৌর নিগমের ১০৬ ওয়ার্ড বিশিষ্ট ওই পৌর নিগমে ৫০ টি ওয়ার্ড এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে জানা যাচ্ছে আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে সম্ভাব্যত জয়ী হয়েছে বিজেপি প্রার্থী।
পাশাপাশি ৩২ ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর পৌরসভায় ২০ টি আসনে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একটি আসনে এগিয়ে রয়েছে বামেরা।