BREAKING

Monday, 14 February 2022

Asansol Corporation Election Result: আসানসোল পৌর নিগম দখল তৃণমূলের


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : করা নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার সকাল থেকেই চলছে পশ্চিমবঙ্গের চার পৌর নিগমের ভোট গণনা। এদিন সকাল ৮ টা থেকে আসানসোল পলিটেকনিক কলেজে চলছে এই ভোট গণনার কাজ।

আর গণনা শুরু হবার পর বেলা যত গড়িয়েছে ততই নিজেদের আসন সংখ্যা বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস। আর শাসক দলের সেই জয়ের কাছে কার্যত বেসামাল বিরোধী শিবির। জানা গেছে ১০৬ ওয়ার্ড বিশিষ্ট আসানসোল পৌর নিগমে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে করে। শাসক দল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৯১ টি ওয়ার্ডে।

অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আসানসোলে বিজেপি জয়ী হয়েছে ৭ টি ওয়ার্ডে বামেরা (সিপিআইএম) ২ টি ওয়ার্ডে। কংগ্রেস জয়ী হয়েছে ৩ টি ওয়ার্ডে। পাশাপাশি আসানসোল পৌর নিগমে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ৩ টি ওয়ার্ডে। এদিকে রাজ্যের শাসক দলের এমন বিপুল জয়ে স্বাভাবিক ভাবেই খুশি তৃণমূল কর্মী সমর্থকেরা