BREAKING

Monday, 14 February 2022

Corporation Election : চার পৌরসভায় দ্বিতীয় স্থানে উঠে এলো বামেরা

নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা: করা নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের চার পৌর নিগমের নির্বাচন। ইতিমধ্যে রাজ্যের আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর পৌরসভা নিজেদের দখলে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আর সেই ফল প্রকাশের পরেই জানা যাচ্ছে রাজ্যের চার পৌর নিগমে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে, হুগলির চন্দননগর পৌরসভায় বিজেপির প্রাপ্ত ভোট ৮.৫ শতাংশ। সেখানে বিজেপিকে পিছনে ফেলে চন্দননগরে বামেদের ভোট ২৮.৫ শতাংশ।
 
অন্যদিকে  উত্তরবঙ্গের শিলিগুড়িতে বামেদের ভোট যেখানে শতাংশের নিরিখে ২১ শতাংশের কাছাকাছি। সেখানে শিলিগুড়িতে শতাংশের নিরিখে বিজেপির ভোট-১৪ শতাংশ বলে জানা যাচ্ছে। পাশাপাশি আসানসোলের ক্ষেত্রে যেখানে বামেদের ভোট ১৩ শতাংশের কাছাকাছি। সেখানে বিজেপির ভোট ৯.৮৫ শতাংশের কাছাকাছি।

অন্যদিকে রাজ্যের আর এক পৌর নিগম বিধাননগরে বামেদের ভোট ১০ শতাংশের কাছে। সেখানে বিধাননগরে শতাংশের নিরিখে বিজেপির ভোট প্রায় ৮ শতাংশের কাছাকাছি। এদিকে আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচন। আর তার আগে বামেদের এমন ঘুরে দাঁড়ানো কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পাবে বাম কর্মী সমর্থকেরা।