BREAKING

Sunday, 13 February 2022

নিরাপত্তার বলয়ে আসানসোলের স্ট্রং রুম গুলি, নিরপত্তা পরিদর্শনে যান ডিসি সেন্ট্রাল


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাত পোহালেই ভোট গণনা আসানসোল পৌর নিগমের নির্বাচনের। এদিন সকাল থেকেই দেখা যায় নিরাপত্তার বলয়। এদিন আসানসোলের উত্তরের পলিটেকনিক কলেজের নিরপত্তা আঁটোসাঁটো করতে পরিদর্শনে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। সেন্ট্রাল জোনের ডেপুটি কমিশনার ডা: সনাওয়েন কুলদীপ সুরেশ। পুরো ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করে দেখে। পাশাপাশি যে সকল জায়গায় ই ভি এম রাখা হয়েছে অর্থাৎ স্ট্রিং রুম ঘুরেও দেখেন। কি ভাবে করা হয়েছে। তবে প্রতিটা স্ট্রিং রুমের বাইরে বন্দুক ধারি পুলিশ রয়েছে। এককথায় বলা যেতে পারে নিরাপত্তার বলতে মুড়ে ফেলা হয়েছে ওই চত্বর টিকে। 

এদিন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার জানান, গতকাল ১১৮২ টি বুথে ভোট হয়েছে। আমরা এখানে ৭ টি হলে ৫৩ টি টেবিলের ব্যাবস্থা করেছে। সকাল ৮ টায় গণনা শুরু হবে।