BREAKING

Wednesday, 9 February 2022

দুয়ারে মদ প্রকল্পরে বিরুদ্ধে মাসব্যাপী প্রচার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার


নিজেস্ব প্রতিনিধি, হাওড়া : রাজ্যে সরকারের দুয়ারে মদ প্রকল্পের বিরুদ্ধে মাস ব্যাপী প্রচার চালাবে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনি ঘোষণা করে ওয়েলফেয়ার পার্টি হাওড়া জেলা কমিটি।

"মূলত মদ চাইনা,শিক্ষা চাই। সবার হাতে, কাজ চাই"।
এই স্লোগানকে সামনে রেখে আগামী একমাস ব্যাপী প্রচার করবে তারা। মূলত স্ট্রিট কর্নার, মানুষের কাছে গিয়ে এই দুয়ারে মদ প্রকল্পের বিরুদ্ধে প্রচার চালাবে তারা। সোমবার ওই সাংবাদিক সম্মেলনে এমনি বলেন, ওয়েলফেয়ার পার্টির নেতৃত্ব।

আর এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার হাওড়া জেলা সভাপতি-সেখ সিরাজ আলী। জেলা সম্পাদক- মাফুজ আলী মোল্লা, জেলা কোষাধ্যক্ষ- সেখ মুজাহিদ রহমান সহ আরো অন্যান্য নেতৃত্ব।