নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা : সরস্বতী পূজার আগে ঘূর্ণাবর্তের হাত ধরে বৃষ্টি। আর তার জেরে গত দুই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছিলো শীতের আমেজ। এরই মাঝে রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
জানা গেছে বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আর তার প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হতে পারে বৃষ্টিপাত। এদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে ইতিমধ্যে বাড়ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রার পারদ।
আর সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লক্ষ করা যাচ্ছে ঘন কুয়াশার দাপট। ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমন্যতা। ফলে গাড়ির হেড লাইট জ্বালিয়ে যাতয়াত করছে গাড়ি।
এদিকে সূত্রের খবর কুয়াশার দাপট লক্ষ করা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায়। পাশাপাশি উত্তরবঙ্গের বহু জায়গাতেই লক্ষ করা যাচ্ছে কুয়াশার দাপট।
এদিকে ঘন কুয়াশার জেরে অধিকাংশ জাতীয় ও রাজ্য সড়কে যান চলাচল করছে খুব শ্লথ ভাবে। তবে কুয়াশার কারণে দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলের ট্রেন চলাচলের উপর তেমন কোন প্রভাব পড়েনি।
তবে কুয়াশার জেরে প্রভাব পড়ছে জলপথ পরিবহনের উপর। জানা যাচ্ছে কুয়াশার কারণে বেশকিছু জায়গায় কিছুটা ব্যাঘাত ঘটেছে জলপথ পরিবহনের ক্ষেত্রে।