BREAKING

Thursday, 10 February 2022

উলুবেড়িয়া পৌর নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারলোনা বিজেপি


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা : রাজ্যের ১০৮ পৌরসভার মধ্যে আগামী ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচন। আর রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী গত কাল বুধবার শেষ হয়েছে এই পৌরসভা গুলির মনোনয়ন পত্র জমা দেবার কাজ।

আর সেই মনোনয়ন পত্র পেশ হবার পরেই দেখা গেছে হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনের জন্য সব ওয়ার্ডে নিজেদের প্রার্থী দিতে পারলোনা বিজেপি। জানা গেছে ৩২ ওয়ার্ড বিশিষ্ট উলুবেড়িয়া পৌরসভার জন্য গত বুধবার ছিলো মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন।

আর সেখানেই ৩২ টি ওয়ার্ডের মধ্যে ৩০ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি। বাকি দুটি ওয়ার্ডে নিজেদের কোন প্রার্থী দিতে পারেনি বিজেপি। জানা গেছে উলুবেড়িয়া পৌর নির্বাচনে ৭ ও ২ নম্বর ওয়ার্ডে কোন প্রার্থী দিতে পারেনি বিজেপি।

প্রসঙ্গত গত ৭ ই ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যেখানে ২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় কাঞ্চন পাশির নাম। অপর দিকে ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে শেখ মোহাম্মদ সফিউল্লাহ নাম।

ফলে এই দুই ওয়ার্ডের বিজেপি কর্মীরা কোন দলের প্রার্থীকে সমর্থন করবে এখন তাই দেখার।